বিশেষ প্রতিনিধি, Akther Hossan Saddam।।
পাবনার রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে স্বাভাবিক কার্যক্রমের অংশ হিসেবে আগামী ২০
নভেম্বর থেকে বাষ্প নির্গমন পরীক্ষা শুরু হবে। কেন্দ্র কর্তৃপক্ষ স্থানীয়দের আতঙ্কিত না হওয়ার পরামর্শ
দিয়েছে।
বুধবার (১৯ নভেম্বর) রাতে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়,
বিদ্যুৎকেন্দ্র নির্মাণ প্রকল্পে বৃহস্পতিবার থেকে বাষ্প নির্গমন পরীক্ষা শুরু
হবে, যা চলবে
৪ থেকে ৫
দিন।
কর্তৃপক্ষ জানিয়েছে, পরীক্ষা চলাকালীন কেন্দ্র থেকে বাষ্প বের হতে পারে এবং কিছু সময়ের জন্য শব্দ শোনা যেতে পারে। তবে এটি পুরোপুরি নিয়ন্ত্রিত ও নিরাপদ পরীক্ষা, যা
বিদ্যুৎকেন্দ্রের সুষ্ঠু কার্যকারিতা নিশ্চিত করার অংশ।
পরীক্ষার
সময় কেন্দ্রের নিয়মিত কার্যক্রমে কোনো ঝুঁকি নেই। স্থানীয়রা কোনো ভয় বা আতঙ্কিত
না হয়ে, সচেতনভাবে পরিস্থিতি পর্যবেক্ষণ করতে পারেন। পরীক্ষার সফল সম্পন্ন হওয়ার পর বিদ্যুৎকেন্দ্রের কার্যক্রম আরও
একটি গুরুত্বপূর্ণ ধাপ অতিক্রম করবে।
এদিকে ডিসেম্বরের দিকে
বিদ্যুৎকেন্দ্রটি পরীক্ষামূলকভাবে চালু হতে
পারে বলে জানিয়েছেন অর্থ এবং বিজ্ঞান ও প্রযুক্তি উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।
ডিসেম্বরের দিকে
বিদ্যুৎকেন্দ্রটি পরীক্ষামূলকভাবে চালু হতে
পারে বলে জানিয়েছেন অর্থ এবং বিজ্ঞান ও প্রযুক্তি উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।