বিশেষ প্রতিনিধি, Akther Hossan Saddam।।
রাজধানীর আফতাবনগরে ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের দুই ভবনের মধ্যবর্তী ফাঁকা স্থান থেকে এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়েছে। মৃত শিক্ষার্থীর নাম মুশফিকুজ্জামান (২২)।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ পুলিশকে বিষয়টি জানায় বিকেল ৪টার দিকে । পরে পুলিশ খবর পেয়ে মরদেহটি উদ্ধার করে।
মারা যাওয়া মুশফিকুজ্জামান ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন।
পুলিশ জানায়, ওই শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের ছাদ থেকে নিচে পড়েছেন। পরে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যায়নি, তবে পুলিশ ঘটনার বিস্তারিত তদন্ত শুরু করেছে।