বিশেষ প্রতিনিধি, Akther Hossan Saddam।।
রাজধানীর মহাখালী এলাকায় একটি চলন্ত যাত্রীবাহী বাসে আগুনের ঘটনা ঘটেছে। বাসের একটি অংশ আগুন দেখে যাত্রীরা আতঙ্কিত হয়ে দ্রুত বাইরে বের হন।
শনিবার রাত সোয়া ৯টার দিকে বটতলা এলাকায় দুর্যোগ ও ত্রাণ অধিদফতরের সামনের সড়কে বৈশাখী পরিবহনের একটি বাসে আগুন লাগে।
স্থানীয়রা আগুন
নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে বড় ধরনের হতাহত
বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
বাসের
চালক ও সহকারী জানিয়েছেন,
আগুন কি কারণে লেগেছে
তা এখনো নিশ্চিত নয়। ফায়ার সার্ভিস ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ
এই বিষয়ে তদন্ত শুরু করেছে।
পরিবহন ও নিরাপত্তা বিশেষজ্ঞরা
সতর্ক করে বলেছেন, চলন্ত গাড়িতে যাত্রীদের নিরাপত্তার জন্য নিয়মিত মেইনটেন্যান্স ও জরুরি সরঞ্জাম
থাকা জরুরি।