বিশেষ প্রতিনিধি, Akther Hossan Saddam।।
বাংলাদেশে সফরে
থাকা
ভুটানের
প্রধানমন্ত্রী
শেরিং
তোবগের
সঙ্গে
বিএনপির
শীর্ষ
নেতারা
সৌজন্য
বৈঠক
করেছেন।
রোববার
রাজধানীর
একটি
হোটেলে
এ
বৈঠক
অনুষ্ঠিত
হয়।
রোববার বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে একটি প্রতিনিধি দল রাজধানীর একটি হোটেলে তার সঙ্গে সাক্ষাৎ করেন।
বৈঠকে বিএনপির
স্থায়ী
কমিটির
সদস্যসহ
বেশ
কয়েকজন
সিনিয়র
নেতা
উপস্থিত
ছিলেন।
দুই
পক্ষের
আলোচনায়
বাণিজ্যিক
সহযোগিতা,
জ্বালানিসহ দুই
দেশের
জনগণের
পারস্পরিক
সম্পর্ক
আরও
দৃঢ়
করার
বিভিন্ন
বিষয়
উঠে
আসে।
বিএনপি নেতারা
বৈঠকে
বর্তমান
রাজনৈতিক
পরিবেশ,
আসন্ন
জাতীয়
নির্বাচনের
প্রস্তুতি
এবং
দলের
অবস্থান
সম্পর্কে
ভুটানের
প্রধানমন্ত্রীকে
অবহিত
করেন।
অন্যদিকে
শেরিং
তোবগে
বাংলাদেশ-ভুটান
সম্পর্কের
কথা
তুলে
ধরে
দুই
দেশের
সহযোগিতা
আরও
বাড়ানোর
আগ্রহ
প্রকাশ
করেন।
মহাসচিব মির্জা ফখরুল বলেন, ভুটান বাংলাদেশে একটি সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন আশা করে। যেই সরকারই ক্ষমতায় আসুক সেই সরকারের সঙ্গে কাজ করবে বলে জানিয়েছেন ভুটানের প্রধানমন্ত্রী।