বিশেষ প্রতিনিধি, Akther Hossan Saddam।।
রাজধানীর বিভিন্ন এলাকায় প্রায় ৩০০টি ছোট-বড় ঝুঁকিপূর্ণ ভবন চিহ্নিত করা হয়েছে বলে জানিয়েছেন রাজউক চেয়ারম্যান রিয়াজুল ইসলাম। তিনি জানান, এসব ভবন জরুরিভাবে নজরদারি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য তালিকাভুক্ত করা হয়েছে।
সোমবার রাজধানীতে এক অনুষ্ঠানে এ কথা জানান তিনি।
রিয়াজুল ইসলাম জানান, ঝুঁকিপূর্ণ ভবনগুলোর মধ্যে বেশিরভাগই পুরনো ও সঠিক রক্ষণাবেক্ষণহীন। এ ধরনের ভবনগুলো নিরাপত্তা ঝুঁকি তৈরি করতে পারে, বিশেষ করে ভূমিকম্প বা প্রাকৃতিক দুর্যোগের সময়।
তিনি আরও বলেন, রাজউক ইতিমধ্যেই ঝুঁকিপূর্ণ ভবনগুলো শনাক্ত করে সংশ্লিষ্ট মালিক ও কর্তৃপক্ষকে সতর্ক করেছে এবং প্রয়োজনীয় নিরাপত্তা ও সংস্কারমূলক পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছে।
রাজউক ভবিষ্যতে নগরীর সকল এলাকায় ঝুঁকিপূর্ণ ভবনের ওপর নিয়মিত তদারকি এবং জরুরি সংস্কার কার্যক্রম চালিয়ে যাবে, যাতে নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করা যায়।