বিশেষ প্রতিনিধি, Akther Hossan Saddam।।
আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা আসিফ নজরুল জানিয়েছেন, “আজ বা আগামীকালের মধ্যে গেজেট আকারে গণভোট অধ্যাদেশ প্রকাশ করা হচ্ছে।” এই ঘোষণার মাধ্যমে নির্বাচনের প্রস্তুতি আরও এক ধাপ এগোবে।
মঙ্গলবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত ব্রিফিংয়ে এ কথা জানান ।
তিনি আরও জানান, এবারের নির্বাচনে ভোটারদের সুবিধা ও ভোট গ্রহণ প্রক্রিয়ার স্বচ্ছতা বৃদ্ধির জন্য দুটি আলাদা রঙের ব্যালট পেপার ব্যবহার করা হবে। ভোটারদের বিভ্রান্তি কমাবে এবং ভোট গ্রহণ প্রক্রিয়াকে দ্রুত করবে।
উপদেষ্টা আসিফ নজরুল বলেন, প্রশাসন ও নির্বাচন কমিশন ইতোমধ্যেই এই নতুন ব্যবস্থার জন্য প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করেছে। ব্যালট পেপারের রঙ এবং ব্যবহারের পদ্ধতি সম্পর্কে ভোটারদের পর্যাপ্ত তথ্য প্রদান করা হবে, যাতে কেউ বিভ্রান্ত না হয়।
তিনি আরও উল্লেখ করেন, এই পদক্ষেপে নির্বাচনের স্বচ্ছতা এবং কার্যকারিতা বাড়ানো হবে। পাশাপাশি, প্রশাসন নিশ্চিত করবে যে নির্বাচনের সময় কোনো ধরনের গন্ডগোল বা বিভ্রান্তি সৃষ্টি না হয়।
গণভোট অধ্যাদেশের গেজেট প্রকাশের মাধ্যমে আইনগত প্রক্রিয়া চূড়ান্ত হবে এবং নির্বাচনের জন্য আনুষ্ঠানিক প্রস্তুতি শুরু হবে। এই উদ্যোগকে দেশের নির্বাচন ব্যবস্থায় আরও উন্নত ও স্বচ্ছ প্রক্রিয়া হিসেবে দেখা হচ্ছে।