বিশেষ প্রতিনিধি, Akther Hossan Saddam।।
ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আগুন লাগার ঘটনায় গঠিত তদন্ত কমিটি জানিয়েছে, এটি কোনো স্যাবোটাজ বা নাশকতা ছিল না।
মঙ্গলবার প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এ তথ্য জানান।
কমিটির রিপোর্টে উল্লেখ করা হয়েছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে কুরিয়ার সার্ভিসের স্তূপে আগুনের সূত্রপাত হয়। প্রাথমিক তদন্তে এমন কোনো প্রমাণ পাওয়া যায়নি যা উদ্দেশ্যপ্রণোদিত ক্ষতির ইঙ্গিত দেয়।
গত ১৮ অক্টোবর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। প্রায় ১৭ ঘণ্টা ধরে জ্বলা আগুনে পুড়ে যায় আমদানি করা মালপত্রের বড় অংশ।
তদন্ত কমিটি জানিয়েছে, ভবিষ্যতে এমন দুর্ঘটনা প্রতিরোধ করতে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হবে। সংশ্লিষ্ট সকল প্রক্রিয়া ও যন্ত্রপাতি নিয়মিত পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে নিরাপত্তা নিশ্চিত করা হবে।