বিশেষ প্রতিনিধি, Akther Hossan Saddam।।
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম
নাসির উদ্দিন বলেছেন, বর্তমান আইন-শৃঙ্খলা পরিস্থিতি সন্তোষজনক নয়। তবে নির্বাচনের
আগে পরিস্থিতির উন্নতি হবে বলে
আশা প্রকাশ করেছেন তিনি।
বুধবার আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বিজিবি
সদর দফতরে নির্বাচনী প্রশিক্ষণ ও
মহড়া পরিদর্শনে অংশ
নিয়ে এসব কথা
বলেন তিনি।
বুধবার সাংবাদিকদের প্রশ্নের জবাবে সিইসি বলেন, আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণে আনতে প্রশাসন, পুলিশ ও বিভিন্ন বাহিনীর
সঙ্গে সমন্বয় বাড়ানো হয়েছে। তিনি আরও বলেন, “নির্বাচনের সময় সহিংসতা বা বিশৃঙ্খলা রোধে আমরা সর্বোচ্চ প্রস্তুতি নিচ্ছি। ভোটকেন্দ্রের নিরাপত্তাকে আমরা সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছি।”
নির্বাচন
কমিশনের মতে, মাঠ পর্যায়ের কার্যক্রম জোরদার করা হয়েছে এবং ঝুঁকিপূর্ণ এলাকায় বিশেষ নজরদারিও বাড়ানো হচ্ছে।