বিশেষ প্রতিনিধি, Akther Hossan Saddam।।
রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে কথা বলেছেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি জানিয়েছেন, খালেদা জিয়ার স্বাস্থ্যের অবস্থা আগের মতোই রয়েছে।
শনিবার রাজধানীর এভারকেয়ার হাসপাতালে খালেদা জিয়ার শারীরিক অবস্থা জানানোর সময় এসব কথা বলেন তিনি।
তিনি আরও জানান, নেতাকর্মীদের উদ্বেগ স্বাভাবিক হলেও হাসপাতালের স্বাভাবিক পরিবেশ বজায় রাখা জরুরি। তাই সবাইকে দায়িত্বশীল আচরণ করতে হবে।
বর্তমানে হাসপাতাল এলাকায় অতিরিক্ত নিরাপত্তা ও দর্শনার্থী নিয়ন্ত্রণ ব্যবস্থা জোরদার করা হয়েছে।