বিশেষ প্রতিনিধি, Akther Hossan Saddam।।
বাংলাদেশ জামায়াতে ইসলামের নতুন নায়েবে আমির হিসেবে শপথ গ্রহণ করেছেন এটিএম আজহারুল ইসলাম।
শনিবার সন্ধ্যায় ঢাকার মগবাজারস্থ আল-ফালাহ মিলনায়তনে অনুষ্ঠিত বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরার অধিবেশনে শপথ নেন তিনি।
সংগঠন সূত্র জানায়, শপথ গ্রহণ অনুষ্ঠানে দলের উচ্চপদস্থ নেতারা উপস্থিত ছিলেন এবং নবনির্বাচিত নায়েবে আমিরের নেতৃত্বে দলের কার্যক্রম আরও শক্তিশালী করার প্রত্যাশা ব্যক্ত করা হয়।
এটিএম আজহারুল ইসলাম তার নতুন দায়িত্ব গ্রহণের সঙ্গে সঙ্গে দলের লক্ষ্য ও নীতি অনুসারে কাজ করার প্রতিশ্রুতি দিয়েছেন।