প্রিন্ট এর তারিখঃ | বঙ্গাব্দ || প্রকাশের তারিখঃ 19-02-2026 ইং
সংবাদ শিরোনামঃ প্রবাসীদের হয়রানি বন্ধে নানা পরিকল্পনার কথা ভাবছেন শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী
বিশেষ প্রতিনিধি, Akther Hossan Saddam।।
শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেছেন, প্রবাসীদের আর যাতে কোনো হয়রানিতে না পড়তে হয় সেজন্য নানান পরিকল্পনার কথা ভাবছেন তিনি। বিশেষ করে বিমানবন্দরে প্রবাসীদের হয়রানি বন্ধে যা যা করনীয় তা করার কথা জানান আরিফুল হক চৌধুরী।
আজ (বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারি) বিকেলে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমান বন্দরে সাংবাদিকদের এসব বলেন তিনি।
মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়ার পর রাজনৈতিক বিভাজন ভুলে সবাইকে সঙ্গে নিয়ে কাজ করার অঙ্গীকারও ব্যক্ত করেন আরিফুল হক চৌধুরী। তিনি বলেন, ‘নির্বাচনি এলাকার জনগণের রায়ের প্রতি সম্মান রেখেই ভবিষ্যতে দায়িত্ব পালন করবো।’