প্রিন্ট এর তারিখঃ | বঙ্গাব্দ || প্রকাশের তারিখঃ 23-05-2026 ইং
সংবাদ শিরোনামঃ নিউ ইয়র্কের মেয়রের সঙ্গে একই সিনেমায় জায়েদ খান
বিশেষ প্রতিনিধি, Akther Hossan Saddam।।
যুক্তরাষ্ট্রপ্রবাসী চিত্রনায়ক জায়েদ খানকে তার অভিনীত শর্টফিল্ম ‘ইমিগ্রেন্ট ডায়েরিস’- এর দ্বিতীয় পর্বে দেখা যাবে নিউ ইয়র্ক সিটির বর্তমান মেয়র জোহরান কোয়ামে মামদানির সঙ্গে।
প্রবাসজীবনের সংগ্রাম, স্বপ্ন ও বাস্তবতার গল্প নিয়ে নির্মিত এই শর্টফিল্মটি পরিচালনা করেছেন জন কবির ও সাদ আল আমীন। চলতি বছরের মার্চে প্রকাশিত প্রথম পর্ব দর্শকদের মধ্যে বেশ সাড়া ফেলেছিল। তারই ধারাবাহিকতায় দ্বিতীয় পর্ব মুক্তি পাবে আগামী ২৭ মে, বাংলাদেশ সময় রাত ৯টায়।
নিউ ইয়র্কের মেয়রের সঙ্গে কাজের অভিজ্ঞতা নিয়ে জায়েদ খান বলেন, "বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ একটি শহরের মেয়রের সঙ্গে একই পর্দায় কাজ করা নিঃসন্দেহে গর্বের। এটি শুধু আমার ব্যক্তিগত অর্জন নয়, আমি মনে করি বাংলাদেশের লাল-সবুজের পতাকার জন্যও সম্মানের।”
শুটিংয়ের অভিজ্ঞতা জানিয়ে জায়েদ খান বলেন, “এত বড় একজন জনপ্রতিনিধি হওয়া সত্ত্বেও তিনি ছিলেন অত্যন্ত আন্তরিক ও সহযোগিতাপরায়ণ। পরিচালকের নির্দেশনা মনোযোগ দিয়ে শুনেছেন এবং দৃশ্যগুলো নিখুঁতভাবে করার চেষ্টা করেছেন। পুরো বিষয়টি তিনি দারুণ উপভোগ করেছেন বলেই মনে হয়েছে।”