প্রিন্ট এর তারিখঃ | বঙ্গাব্দ || প্রকাশের তারিখঃ 29-05-2026 ইং
সংবাদ শিরোনামঃ সামনে আসছে মাইকেলের সিক্যুয়েল
বিশেষ প্রতিনিধি, Akther Hossan Saddam।।
বিশ্বজুড়ে বক্স অফিসে ঝড় তোলার পর এবার ঘোষণা এলো বহুল প্রতীক্ষিত সিক্যুয়েলের। ‘কিং অফ পপ মাইকেল জ্যাকসন’-এর জীবনীচিত্র ‘মাইকেল’-এর রেকর্ড সাফল্যের পর লায়ন্সগেটস্টুডিয়োর পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে এর দ্বিতীয় পার্ট অর্থাৎ ‘মাইকেল ২’-এর।
প্রথম কিস্তিটি যেখানে শেষ হয়েছিল, তারপর থেকে পপসম্রাটের জীবনের বাকি অধ্যায় এবং অজানা গল্প উঠে আসবে এই সিক্যুয়েলে।
সম্প্রতি লায়ন্সগেটের এক বৈঠকে মোশন পিকচার গ্রুপের চেয়ারম্যান অ্যাডাম ফোগেলসন জানান, ‘মাইকেল ২’ সিনেমার কাজ অত্যন্ত দ্রুত গতিতে এগিয়ে চলেছে।
স্টুডিয়োর এক শীর্ষকর্তা বিষয়টি খোলসা করে বলেছেন, সিনেমার প্রায় ২৫ থেকে ৩০ শতাংশ শুটিং ইতোমধ্যেই সম্পূর্ণ হয়েছে।
আসলে এই দৃশ্যগুলোর বেশিরভাগই শুটই হয়েছিল ‘মাইকেল’ সিনেমার একটি সম্ভাব্য পার্টের জন্য। কিন্তু পরবর্তীকালে কিছু আইনি ও সৃজনশীল পরিবর্তনের কারণে সেই ফুটেজগুলো এখন দ্বিতীয় পার্টেই ব্যবহার করা হবে।
এদিকে বিশ্বজুড়ে বক্স অফিসে অপ্রতিরোধ্য গতিতে এগিয়ে চলেছে ‘মাইকেল’। বিশ্বব্যাপী রেকর্ড ২১৭ মিলিয়ন ডলার (১৭০০ কোটি টাকারও বেশি) দিয়ে খাতা খোলার পর, পজিটিভ মাউথ পাবলিসিটির জোরে এখনও থিয়েটারে রাজত্ব করছে এই বায়োপিক।