প্রিন্ট এর তারিখঃ | বঙ্গাব্দ || প্রকাশের তারিখঃ 09-10-2025 ইং
সংবাদ শিরোনামঃ সাইবার নিরাপত্তা জোরদারে ১০ নির্দেশনা: দেশের সব বিমানবন্দরে ব্যবস্থা নিয়েছে বেবিচক
বিশেষ প্রতিনিধি, Akther Hossan Saddam।।
বাংলাদেশের সব আন্তর্জাতিক ও
অভ্যন্তরীণ বিমানবন্দরে সাইবার নিরাপত্তা জোরদার
করেছে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)।
বিমান চলাচল ও যাত্রীসেবা ব্যবস্থাকে
সাইবার হুমকি থেকে সুরক্ষিত রাখতে এ উদ্যোগ নেওয়া
হয়েছে।
বেবিচক
সূত্র জানায়, দেশের সব বিমানবন্দরে সাইবার নিরাপত্তা নিশ্চিত করতে ১০টি বিশেষ নির্দেশনা জারি করা হয়েছে। এসব নির্দেশনায় বিমানবন্দরগুলোর আইটি অবকাঠামো, তথ্য সংরক্ষণ ও পরিচালনা, ইমেইল
ও নেটওয়ার্ক ব্যবস্থাপনায় সুনির্দিষ্ট নিরাপত্তাবিধি অনুসরণ করার নির্দেশ দেওয়া হয়েছে।
প্রধান নির্দেশনাগুলোর মধ্যে রয়েছে:
১. শক্তিশালী পাসওয়ার্ড ব্যবহার করা, বিভিন্ন প্ল্যাটফর্মে পাসওয়ার্ড পুনরায় ব্যবহার থেকে বিরত থাকা এবং পাসওয়ার্ড নিয়মিত পরিবর্তন করা।
২. অপরিচিত বা সন্দেহজনক ইমেইল ও লিংকে ক্লিক করা থেকে বিরত থাকা।
৩. হোয়াটসঅ্যাপ এবং মেসেঞ্জারসহ অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যমে অবাঞ্চিত বা সন্দেহজনক লিংক ও অ্যাটাচমেন্টে ক্লিক করা থেকে বিরত থাকা।
৪. সফট্ওয়্যার (সিকিউরিটি প্যাচ) ও অ্যান্টিভাইরাস নিয়মিত আপডেট রাখা।
৫. পাইরেটেড বা ক্র্যাকড
সফটওয়্যার ব্যবহার না করা।
৬. অফিসিয়াল ডিভাইসে ব্যক্তিগত সফটওয়্যার বা অ্যাপ ইনস্টল না করা।
৭. মাল্টি-ফ্যাক্টর অথেন্টিকেশন (এমএফএ) ব্যবহার করা।
৮. দাফতরিক কাজে বেবিচকের ইমেইল অ্যাড্রেস (caab.gov.bd ডোমেইন) ব্যবহার করা।
৯. পুরুত্বপূর্ণ তথ্য-উপাত্তের নিয়মিত ব্যাকআপ রাখা।
১০. পেনড্রাইভ স্ক্যান ব্যতিরেকে ব্যবহার না করা।
সাম্প্রতিক সময়ে বিশ্বব্যাপী বিমানবন্দরগুলো সাইবার হামলার ঝুঁকিতে রয়েছে। বাংলাদেশেও এ বিষয়ে সর্বোচ্চ সতর্কতা নেওয়া হচ্ছে।"
তিনি
আরও জানান, বেবিচক আইসিটি বিভাগ ও সরকারের সংশ্লিষ্ট
ডিজিটাল নিরাপত্তা সংস্থাগুলোর সহযোগিতায় সাইবার নিরাপত্তা কার্যক্রম বাস্তবায়ন করছে।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ Desher TV USA