বিশেষ প্রতিনিধি, Akther Hossan Saddam।।
উপদেষ্টাদের ব্যক্তিগত সেফ এক্সিট নয়, বরং জাতি হিসেবে নিরাপদ উত্তরণের (সেফ এক্সিট) প্রয়োজন রয়েছে বলে মন্তব্য করেছেন আইন উপদেষ্টা ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ড. আসিফ নজরুল।
শনিবার (১১ অক্টোবর) সকালে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে আয়োজিত ‘খসড়া জাতীয় মানবাধিকার কমিশন অধ্যাদেশ-২০২৫’ বিষয়ক জাতীয় পরামর্শ সভায় এ কথা বলেন তিনি।
তিনি আরও বলেন, “মানবাধিকার রক্ষায় কেবল আইন প্রণয়ন যথেষ্ট নয়, প্রয়োজন রাজনৈতিক সদিচ্ছা ও বাস্তবায়নের দৃঢ়তা। মানবাধিকার কমিশন যেন রাষ্ট্রের অনুগত প্রতিষ্ঠান না হয়ে সত্যিকার অর্থে জনগণের কথা বলে, সেটিই জরুরি।”
অনুষ্ঠানে মানবাধিকার কর্মী, আইন বিশেষজ্ঞ, সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। তারা অধ্যাদেশের বিভিন্ন দিক নিয়ে মতামত তুলে ধরেন।