বিশেষ প্রতিনিধি, Akther Hossan Saddam।।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের (আইসিটি) প্রধান প্রসিকিউটরের তথ্য উদ্ধৃত করে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন, বর্তমানে সশস্ত্র বাহিনীর কোনো কর্মকর্তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির পরিকল্পনা নেই।
শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান প্রেস সচিব। তিনি বলেন, "আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল স্বাধীনভাবে কাজ করছে এবং প্রসিকিউশনের সিদ্ধান্তের ভিত্তিতে পরবর্তী আইনগত পদক্ষেপ নেওয়া হয়। তবে এ মুহূর্তে সশস্ত্র বাহিনীর কারো বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির প্রশ্নই উঠছে না।"
এ বিষয়ে সরকার বা প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে এখনো আনুষ্ঠানিকভাবে বিস্তারিত কোনো ব্যাখ্যা দেওয়া হয়নি। তবে রাজনৈতিক ও সামরিক অঙ্গনে এ বিষয়ে আগ্রহ ও আলোচনার পরিপ্রেক্ষিতে এ বিবৃতি দেওয়া হয় বলে ধারণা করা হচ্ছে।