বিশেষ প্রতিনিধি, Akther Hossan Saddam।।
টি-টোয়েন্টি সিরিজে হোয়াইটওয়াশ হওয়ার পর ঘুরে দাঁড়ানোর প্রত্যাশা ছিল বাংলাদেশ দলের। কিন্তু সেই প্রত্যাশায় পানি ঢেলে ওয়ানডে সিরিজেও এক ম্যাচ হাতে রেখেই সিরিজ হারলো টাইগাররা।
শনিবার (১১ অক্টোবর) আবুধাবিতে অনুষ্ঠিত দ্বিতীয় ওয়ানডে ম্যাচে আফগানিস্তান ১৯০ রানেই অলআউট হলেও বাংলাদেশের ব্যাটিং বিপর্যয়ে মাত্র ১০৯ রানেই গুটিয়ে যায় পুরো দল।
প্রথমে ব্যাট করে আফগানদের সংগ্রহ দেখে জয়টাকে হাতের নাগালে মনে হচ্ছিল। কিন্তু জয়ের সহজ লক্ষ্য তাড়া করতে গিয়ে বাংলাদেশ যেন নেমেছিল ‘বাজে ব্যাটিংয়ের প্রতিযোগিতায়’। ব্যাটারদের দায়িত্বহীনতায় এক সময় জয় তো দূরের কথা, লড়াই করাটাই কঠিন হয়ে পড়ে।
ফলে সিরিজে টানা দ্বিতীয় জয় তুলে নিয়ে ২-০ ব্যবধানে সিরিজ নিশ্চিত করে আফগানিস্তান, যেখানে শেষ ম্যাচটা এখন শুধুই আনুষ্ঠানিকতা।
এর আগে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশ হয়েছিল বাংলাদেশ। এরপর ওয়ানডে সিরিজেও এমন পারফরম্যান্সে হতাশ ভক্ত-সমর্থকরা।
দলের এমন ব্যর্থতার পর কোচিং স্টাফ ও সিনিয়র খেলোয়াড়দের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে।