বিশেষ প্রতিনিধি, Akther Hossan Saddam।।
নারী ও সামাজিক সংস্কার বিষয়ে কাজ করা কমিশনের সদস্যদের গালিগালাজ ও হেনস্তার ঘটনায় সরকারের নীরবতা নিয়ে প্রশ্ন তুলেছেন সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা এবং বিশিষ্ট শিক্ষাবিদ রাশেদা কে.
চৌধুরী।
সোমবার (১৩ অক্টোবর)
ঢাকায় এক অনুষ্ঠানে তিনি বলেন:
“নারী সংস্কার কমিশনের সদস্যদের যেভাবে গালিগালাজ ও অপমান করা হয়েছে,
তাতে সরকার বা সংশ্লিষ্ট কোনো কর্তৃপক্ষের পক্ষ থেকে প্রতিবাদ তো দেখা গেল না। কোথায় সেই প্রতিবাদ?”
তিনি আরও বলেন, “একটি রাষ্ট্রে যদি নারী নেতৃত্ব,
সংস্কার বা ন্যায্য দাবির পক্ষে অবস্থান নেওয়া মানুষদের অপমানিত হতে হয় এবং রাষ্ট্র চুপ থাকে,
তবে সেটি সমাজের জন্য অত্যন্ত অশনি সংকেত।”
অনুষ্ঠানে নারী অধিকারকর্মী,
শিক্ষাবিদ ও নাগরিক সমাজের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন এবং সমাজে নারীর নিরাপত্তা ও সম্মান রক্ষায় আরও কার্যকর রাষ্ট্রীয় অবস্থানের দাবি জানান।