বিশেষ প্রতিনিধি, Akther Hossan Saddam।।
ঢাকা সেনানিবাসের একটি ভবনকে সাময়িকভাবে কারাগার হিসেবে ঘোষণা করেছে সরকার।
এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে রোববার (১২ অক্টোবর), তবে সোমবার (১৩ অক্টোবর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কারা-১ শাখা থেকে প্রজ্ঞাপনের তথ্য গণমাধ্যমে জানানো হয়।
রাষ্ট্রপতির আদেশে জারি করা এ প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের উপসচিব মো. হাফিজ-আল-আসাদ।
সরকারি প্রজ্ঞাপনে বলা হয়েছে, বিশেষ প্রয়োজনের কারণে সেনানিবাসের ওই নির্দিষ্ট ভবনটি নির্দিষ্ট সময়ের জন্য সাময়িক কারাগার হিসেবে ব্যবহারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
তবে কোন ব্যক্তিকে সেখানে আটক রাখা হবে বা কী কারণে এ সিদ্ধান্ত, সে বিষয়ে বিস্তারিত কিছু জানায়নি মন্ত্রণালয়।
প্রসঙ্গত, সাম্প্রতিক সময়ে গুরুত্বপূর্ণ রাজনৈতিক বা নিরাপত্তাজনিত বিষয়গুলোকে ঘিরে কারাগার ব্যবস্থাপনায় বিশেষ ব্যবস্থার প্রয়োজন দেখা দিয়েছে, যা এই সিদ্ধান্তের পেছনে অন্যতম কারণ হতে পারে বলে বিশ্লেষকরা মনে করছেন।