বিশেষ প্রতিনিধি, Akther Hossan Saddam।।
বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, দেশে সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন না হলে কোনো টালবাহানা বা বিকল্প গ্রহণযোগ্য হবে না। তিনি নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার গঠনের দাবি জানিয়ে কঠোর হুঁশিয়ারি দেন।
বৃহস্পতিবার (১৬ অক্টোবর) রাজধানীর জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ পিপলস ফোরাম আয়োজিত ‘অনির্বাচিত সরকার নয়, নির্বাচিত সরকার চাই’ শীর্ষক এক নাগরিক সমাবেশে শামসুজ্জামান দুদু এ বক্তব্য দেন। তিনি বলেন, “জনগণের স্বার্থ ও দেশের গণতন্ত্র রক্ষার জন্য নির্বাচন বাধ্যতামূলক এবং তা সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য হতে হবে।”
দুদু আরও বলেন, “দেশে যদি নির্বাচনের নামে কোনো টালবাহানা বা নাটক চলে, তা জনগণের কাছে মেনে নেওয়া হবে না। জনগণ তাদের ভোটাধিকার নিশ্চিত করতে বদ্ধপরিকর।”
সমাবেশে অন্যান্য বক্তারা দেশব্যাপী অবিলম্বে গণতান্ত্রিক নির্বাচন আয়োজনের দাবি জানান এবং বর্তমান সরকারের প্রতি নির্বাচনের সময়সূচি ঘোষণা করার আহ্বান জানান।