বিশেষ প্রতিনিধি, Akther Hossan Saddam।।
দক্ষিণ-পশ্চিমাঞ্চলের অন্যতম আন্তর্জাতিক বাণিজ্যকেন্দ্র সাতক্ষীরার ভোমরা শুল্ক স্টেশনকে সরকার আনুষ্ঠানিকভাবে ‘কাস্টমস হাউজ’ হিসেবে ঘোষণা করেছে। অর্থ মন্ত্রণালয়ের এক স্মারক পত্রের মাধ্যমে এ অনুমোদন দেওয়া হয়েছে।
ভোমরা শুল্ক স্টেশন বাংলাদেশের গুরুত্বপূর্ণ বাণিজ্যিক প্রবেশদ্বার হিসেবে পরিচিত। ‘কাস্টমস হাউজ’ মর্যাদা পেলে এখানকার শুল্ক ব্যবস্থা আরও দক্ষ ও স্বয়ংক্রিয় হবে বলে আশা করা হচ্ছে।
এ
পদক্ষেপ দক্ষিণ-পশ্চিমাঞ্চলের আন্তর্জাতিক বাণিজ্য প্রসারের ক্ষেত্রে বিশেষ ভূমিকা রাখবে।
অর্থ মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা বলেন, “ভোমরা শুল্ক স্টেশনের কাস্টমস হাউজ হিসেবে উন্নীত হওয়া দেশীয় বাণিজ্য ও আন্তর্জাতিক আমদানি-রপ্তানিতে গতি এনে দেবে।”