বিশেষ প্রতিনিধি, Akther Hossan Saddam।।
জুলাই-আগস্ট গণআন্দোলনে শহীদ চিকিৎসক ডা. সজীব সরকার–এর প্রতি শ্রদ্ধা জানিয়ে তাঁর অসুস্থ মায়ের জন্য জীবন রক্ষাকারী চিকিৎসা সরঞ্জাম উপহার হিসেবে হস্তান্তর করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান।
শুক্রবার (১৭ অক্টোবর) বিকেলে শহীদ ডা. সজীবের বাবার হাতে এই চিকিৎসা সরঞ্জাম তুলে দেওয়া হয়। উপহার হস্তান্তরের সময় বিএনপির পক্ষ থেকে একজন প্রতিনিধি পরিবারটির সঙ্গে সাক্ষাৎ করেন এবং তারেক রহমানের পক্ষ থেকে গভীর শ্রদ্ধা ও সহমর্মিতা জানান।
তারেক রহমানের পক্ষ থেকে দেওয়া বার্তায় বলা হয়:
“শহীদ ডা. সজীব সরকার শুধু একজন চিকিৎসক ছিলেন না, ছিলেন গণতন্ত্র ও মানবাধিকারের এক অকুতোভয় যোদ্ধা। তার আত্মত্যাগ জাতির জন্য এক অনন্ত অনুপ্রেরণা। আমরা তার পরিবারের পাশে আছি এবং সব ধরনের সহায়তা দিতে প্রতিশ্রুতিবদ্ধ।”
ডা. সজীব সরকারের পরিবার এই মানবিক সহায়তার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছে এবং বলেন,
“আমাদের সন্তানকে আমরা হারিয়েছি, কিন্তু এই ভালোবাসা আমাদের সাহস দেয় বেঁচে থাকার।”
উল্লেখ্য, জুলাই-আগস্ট আন্দোলনের সময় দায়িত্ব পালনের সময় পুলিশের গুলিতে আহত হয়ে মারা যান ডা. সজীব। তিনি আন্দোলনকারীদের প্রাথমিক চিকিৎসা দিতে গিয়ে জীবন উৎসর্গ করেন।