বিশেষ প্রতিনিধি, Akther Hossan Saddam।।
জুলাই সনদে কোনো রাজনৈতিক দল স্বাক্ষর করল বা না করল— এ ধরনের বিষয় জাতীয় নির্বাচনের ওপর কোনো প্রভাব ফেলবে না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।
শনিবার (১৮ অক্টোবর)
সকালে জিয়া উদ্যানে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজার জিয়ারত শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ মন্তব্য করেন তিনি।
তিনি আরও বলেন, “বিএনপি বিশ্বাস করে, জনগণের ভোটাধিকারই সবচেয়ে বড় সনদ। কাজেই দল হিসেবে আমরা জনগণের অধিকার প্রতিষ্ঠার পক্ষে অটল রয়েছি।”
সালাহউদ্দিন আহমদ অভিযোগ করেন, সরকার নানা ইস্যু তৈরি করে গণতান্ত্রিক আন্দোলন থেকে দৃষ্টি সরাতে চায়। কিন্তু জনগণ এখন অনেক বেশি সচেতন।
তিনি বলেন, “আমরা এমন একটি নির্বাচনী পরিবেশ চাই, যেখানে সব দলের অংশগ্রহণ থাকবে, এবং ভোটাররা স্বাধীনভাবে তাদের মত প্রকাশ করতে পারবেন।”