বিশেষ প্রতিনিধি, Akther Hossan Saddam।।
শাপলা চত্বরের
শহীদদের
স্মরণে
তাঁদের
নাম
স্বর্ণাক্ষরে
ইতিহাসে
লিখে
রাখতে
চান
বলে
মন্তব্য
করেছেন
স্থানীয়
সরকার
এবং
যুব
ও
ক্রীড়া
বিষয়ক
উপদেষ্টা
আসিফ
মাহমুদ
সজীব
ভূঁইয়া।
শনিবার (১৮ অক্টোবর)
দুপুরে রাজধানীর আব্দুল গনি রোডের ওসমানী স্মৃতি মিলনায়তনে শাপলা চত্বরে সংঘটিত হত্যাযজ্ঞে শহীদদের পরিবারের সদস্যদের মাঝে চেক বিতরণ অনুষ্ঠানে এ কথা জানান তিনি।
তিনি আরও
বলেন,
“আমাদের
ইতিহাসে
এসব
শহীদদের
নাম
গৌরব
ও
শ্রদ্ধার
সঙ্গে
স্মরণ
করতে
হবে।
আমি
চাই,
তাদের
নাম
যেন
স্বর্ণাক্ষরে
লেখা
থাকে,
প্রজন্মের
পর
প্রজন্ম
তাদের
কথা
জানুক।”
আসিফ মাহমুদ
সজীব
ভূঁইয়া
বলেন,
দেশের
রাজনৈতিক
ইতিহাসে
যেসব
ঘটনা
জনগণের
অধিকার
ও
স্বাধীনতার
প্রশ্নে
চিরস্মরণীয়
হয়ে
থাকবে,
শাপলা
চত্বরের
আন্দোলন
তার
একটি
গুরুত্বপূর্ণ
অধ্যায়।
তিনি এই শহীদদের প্রতি যথাযথ রাষ্ট্রীয় সম্মান প্রদর্শন ও স্মারক নির্মাণেরও আহ্বান জানান।