বিশেষ প্রতিনিধি, Akther Hossan Saddam।।
রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো সেকশনে ভয়াবহ অগ্নিকাণ্ডের পেছনে স্যাবোটাজ বা নাশকতা ছিল কি না, তা খতিয়ে দেখা জরুরি বলে মন্তব্য করেছেন বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিকেএমইএ)-এর নির্বাহী সভাপতি ফজলে শামীম এহসান।
তিনি আরও বলেন, “বিমানবন্দরের মতো একটি দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ স্থাপনায় এ ধরনের ভয়াবহ অগ্নিকাণ্ড স্বাভাবিকভাবে মেনে নেওয়া যায় না। এটি পরিকল্পিত নাশকতা কি না, তা নিরপেক্ষ তদন্তের মাধ্যমে বের করতে হবে।”
বিকেএমইএর এই নেতা জানান, বাংলাদেশে পোশাক খাতের অন্যতম চালিকাশক্তি নিটওয়্যার শিল্প। রপ্তানিযোগ্য এসব পণ্যের নিরাপত্তা নিশ্চিত করা না গেলে দেশের বৈদেশিক আয় এবং আন্তর্জাতিক বাজারে অবস্থান হুমকির মুখে পড়বে।
ফজলে শামীম বলেন,
"আমরা চাই, দ্রুত একটি নিরপেক্ষ তদন্ত কমিটি গঠন করে ঘটনার পুঙ্খানুপুঙ্খ তদন্ত করা হোক। যদি কোনো গাফিলতি বা নাশকতার প্রমাণ পাওয়া যায়, তবে তার বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নিতে হবে।"