বিশেষ প্রতিনিধি, Akther Hossan Saddam।।
মানবাধিকার সংক্রান্ত কোনো বিষয় সামনে এলে সরকার তা গুরুত্বের সঙ্গে বিবেচনা করে—এমন মন্তব্য করেছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।
মঙ্গলবার (২১ অক্টোবর) বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাম্প্রতিক বিভিন্ন বিষয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে গণমাধ্যমকর্মীদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
তিনি বলেন,
“বাংলাদেশ একটি দায়িত্বশীল রাষ্ট্র। মানবাধিকার ইস্যুতে আমাদের অবস্থান পরিষ্কার। যেকোনো যৌক্তিক উদ্বেগ বা অভিযোগ সরকার বিবেচনায় নেয় এবং যথাযথ প্রক্রিয়ায় পদক্ষেপ নেয়।”
তৌহিদ হোসেন বলেন,
“দেশের অভ্যন্তরীণ বিষয়কে আন্তর্জাতিকভাবে উপস্থাপন করার চেষ্টা অনেক সময় উদ্দেশ্যমূলক হয়। তবে সরকার সবসময় তথ্যভিত্তিক ও গঠনমূলক আলোচনায় প্রস্তুত।”
তিনি আরও জানান, বাংলাদেশ সরকার জাতিসংঘসহ আন্তর্জাতিক বিভিন্ন মানবাধিকার সংস্থার সঙ্গে নিয়মিত যোগাযোগ ও সহযোগিতামূলক সম্পর্ক বজায় রাখছে।