বিশেষ প্রতিনিধি, Akther Hossan Saddam।।
পর্যটন মৌসুমে দেশের অন্যতম জনপ্রিয় গন্তব্য সেন্টমার্টিনে ভ্রমণ ও অবস্থানকে আরও সুষ্ঠু ও নিরাপদ করার জন্য পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় ১২টি নির্দেশনা জারি করেছে।
বুধবার (২২ অক্টোবর) মন্ত্রণালয়ের পরিবেশ-২ শাখা থেকে নির্দেশনা সংবলিত প্রজ্ঞাপন জারি করা হয়।
মন্ত্রণালয় জানিয়েছে, এই নির্দেশনাগুলো মূলত পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করা, পরিবেশ ও সমুদ্রতট রক্ষা করা এবং স্থানীয় জনগোষ্ঠীর স্বার্থ সংরক্ষণ করা লক্ষ্যেই তৈরি করা হয়েছে।
নির্দেশনাগুলোর মধ্যে রয়েছে:
পর্যটক ও ভ্রমণ প্রতিষ্ঠানগুলোর প্রতি মন্ত্রণালয় নির্দেশনার প্রতি শ্রদ্ধাশীল হওয়ার আহ্বান জানিয়েছে।
পরিবেশ বিশেষজ্ঞরা বলছেন, এই ধরনের নির্দেশনা সেন্টমার্টিনের প্রাকৃতিক পরিবেশ এবং পর্যটন খাতের টেকসই উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।