বিশেষ প্রতিনিধি, Akther Hossan Saddam।।
জামায়াতে ইসলামীর নায়েবে
আমির
ডা. সৈয়দ আবদুল্লাহ মো. তাহের বলেছেন,
আগামী বছরের ফেব্রুয়ারি মাসে জাতীয় নির্বাচন গ্রহণযোগ্য হবে না যদি তার আগে গণভোট অনুষ্ঠিত না হয়।
বুধবার (২২ অক্টোবর) সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকের পর প্রেস ব্রিফিংয়ে এ কথা জানান তিনি।
তিনি
বলেন,
“আমরা চাই নির্বাচনের পূর্বে জনগণের স্বীকৃতি ও গণভোট নিশ্চিত হোক। যদি তা না হয়, তাহলে নির্বাচনের ফলাফল স্বচ্ছ ও গ্রহণযোগ্য হবে না।”
ডা.
তাহের
আরও
বলেন,
রাজনৈতিক দল
ও
সরকারকে জনগণের আস্থা পুনঃস্থাপনের লক্ষ্যে গণভোট আয়োজন করা প্রয়োজন।
রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন,
এই
মন্তব্য আগামী জাতীয় নির্বাচনের প্রেক্ষাপটে রাজনৈতিক উত্তেজনা ও সংলাপের প্রয়োজনীয়তার ইঙ্গিত দেয়।