বিশেষ প্রতিনিধি, Akther Hossan Saddam।।
গত ১৭ বছরে বিভিন্ন সময় সংঘটিত গুম-অপহরণ, নির্যাতন, খুন এবং গত জুলাইয়ে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের অভিযোগে দায়ের করা পৃথক তিনটি মামলায় অভিযুক্ত ১৫ সেনা কর্মকর্তাকে ঢাকার সেনানিবাস এলাকায় স্থাপিত একটি বিশেষ সাব-জেলে রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সরকারি সূত্র জানিয়েছে, এই সাব-জেলটি কারা কর্তৃপক্ষের অধীনে পরিচালিত হবে, তবে সার্বিক দায়িত্ব ও তত্ত্বাবধান থাকবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে।
নিরাপত্তার স্বার্থে সাব-জেলের চারপাশে মোতায়েন করা হয়েছে অতিরিক্ত নিরাপত্তা সদস্য। প্রবেশপথে বসানো হয়েছে আধুনিক নজরদারি ব্যবস্থা এবং বহিরাগত প্রবেশে কড়াকড়ি আরোপ করা হয়েছে।
তদন্ত সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, এই মামলাগুলোর বিচার প্রক্রিয়া শুরু না হওয়া পর্যন্ত সংশ্লিষ্ট সেনা কর্মকর্তারা সাব-জেলেই থাকবেন।