বিশেষ প্রতিনিধি, Akther Hossan Saddam।।
জুলাই-আগস্টে মানবতাবিরোধী অপরাধের মামলায় পতিত সরকারের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের বিচারকাজ শেষ হয়েছে।
বৃহস্পতিবার (২৩ অক্টোবর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ মামলায় যুক্তিতর্ক এবং সমাপনী বক্তব্য দেন অ্যাটর্নি জেনারেল আসাদুজ্জামান। এর মাধ্যমে মামলার বিচার প্রক্রিয়া সম্পূর্ণ হয়।
আদালত জানিয়েছে, তিনজনের রায় ঘোষণার দিন নির্ধারিত হয়েছে ১৩ নভেম্বর।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদার বলেছেন, "যে কোনো মূল্যে ন্যায়বিচার নিশ্চিত করা হবে। কে কি বলছে বা বলবে, তা আমরা পরোয়া করি না।"
মামলায় অভিযোগে উল্লেখ করা হয়েছে, পতিত সরকারের সময় মানবতাবিরোধী অপরাধ সংঘটিত হয়েছিল, যার মধ্যে সাধারণ জনগণের উপর হামলা, হত্যাকাণ্ড এবং রাজনৈতিক দমনমূলক কর্মকাণ্ড অন্তর্ভুক্ত।