বিশেষ প্রতিনিধি, Akther Hossan Saddam।।
জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সংশোধিত গণপ্রতিনিধিত্ব আদেশের (আরপিও) বিধান অনুযায়ী কোনো পলাতক আসামি নির্বাচনে প্রার্থী হতে পারবে না। পাশাপাশি প্রার্থীদের জামানতও বাড়িয়ে আগের তুলনায় দ্বিগুণের বেশি করা হয়েছে।
বৃহস্পতিবার (২৩ অক্টোবর) প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এ সংশোধিত গণপ্রতিনিধিত্ব আদেশের অনুমোদন দেয়া হয়।
সংশোধিত গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও)-২০২৫ অনুযায়ী, যেসব প্রার্থীর বিরুদ্ধে আদালতে অভিযোগ গঠন হয়েছে এবং তারা পলাতক অবস্থায় আছেন, তারা সংসদ নির্বাচনে অংশ নিতে পারবেন না। এই বিধান কার্যকর হলে আইনি দায়মুক্তি নিয়ে প্রার্থী হওয়ার সুযোগ আর থাকবে না।
এছাড়া নতুন সংশোধনীতে সংসদ সদস্য পদে প্রার্থিতা জমা দিতে জামানতের পরিমাণ দ্বিগুণের বেশি বাড়ানো হয়েছে। নির্বাচন কমিশনের মতে, এই পদক্ষেপের লক্ষ্য হলো অপ্রয়োজনীয় বা প্রতীকী প্রার্থিতার সংখ্যা কমানো এবং নির্বাচন প্রক্রিয়ায় দায়িত্বশীলতা বৃদ্ধি করা।
নতুন আরপিও অনুযায়ী, নির্বাচনে অংশ নিতে প্রার্থীদের আর্থিক ও আইনি যোগ্যতা আগের তুলনায় আরও কঠোরভাবে যাচাই করা হবে।
সংশোধিত আরপিও অনুযায়ী, পলাতক আসামিরা প্রার্থী হতে পারবে না এবং সংসদ নির্বাচনে অংশ নিতে জামানতও দ্বিগুণের বেশি দিতে হবে।