বিশেষ প্রতিনিধি, Akther Hossan Saddam।।
রাজধানীর বাংলামোটর এলাকায় ৪৩তম বিসিএস নন-ক্যাডার চাকরিপ্রত্যাশীরা সড়ক অবরোধ করেছেন। তারা অভিযোগ করেছেন যে দীর্ঘ সময় ধরে নিয়োগ প্রক্রিয়া স্থগিত থাকায় তাদের অধিকার লঙ্ঘিত হচ্ছে।
বৃহস্পতিবার (২৩ অক্টোবর) রাত ১১টার দিকে তারা সড়ক অবরোধ করেন।
প্রত্যাশীরা আরও দাবি করছেন, সরকারের কাছে বারবার আবেদন সত্ত্বেও কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। তাদের এই প্রতিবাদে রাজধানীর ওই এলাকায় যান চলাচল সাময়িকভাবে ব্যাহত হয়েছে। স্থানীয় পুলিশ অবরোধকারীদের সঙ্গে কথা বলছে এবং পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করছে।
এ সময় আন্দোলনকারীরা দাবি জানান,
বিসিএস প্রার্থীরা জানান, তাদের দাবি না মানা পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যেতে প্রস্তুত।