বিশেষ প্রতিনিধি, Akther Hossan Saddam।।
রাজধানীর মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে দুই পক্ষের সংঘর্ষে জাহিদ নামে এক তরুণের মৃত্যুর ঘটনায় অভিযান চালিয়েছে র্যাব ও সেনাবাহিনী।
শুক্রবার (২৪ অক্টোবর) ভোর থেকে দুপুর পর্যন্ত ক্যাম্পের বিভিন্ন ব্লকে এ যৌথ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে কোনো অপরাধীকে আটক করা না গেলেও একটি পিস্তল, গুলি, দেশীয় অস্ত্র, হেলমেট ও বিয়ারের বোতল জব্দ করা হয় বলে জানায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
র্যাবের একজন কর্মকর্তা জানান,
“জেনেভা ক্যাম্পে দুই গ্রুপের মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বৃহস্পতিবার রাতে সংঘর্ষ হয়। এতে জাহিদ নামে এক তরুণ নিহত হয়। ঘটনার পর থেকে অভিযুক্তরা পালিয়ে যায়।”
তিনি আরও জানান, এলাকায় এখন টহল জোরদার করা হয়েছে এবং নিরাপত্তা নিশ্চিত করতে সেনাবাহিনীর সহযোগিতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা হয়েছে।
পুলিশ জানিয়েছে, সংঘর্ষে ব্যবহৃত অস্ত্রের উৎস ও জড়িতদের পরিচয় শনাক্তে তদন্ত চলছে।