বিশেষ প্রতিনিধি, Akther Hossan Saddam।।
কক্সবাজার বিমানবন্দরকে আন্তর্জাতিক বিমানবন্দর হিসেবে ঘোষণার প্রজ্ঞাপন স্থগিত করেছে সরকার। সম্প্রতি জারি করা ওই প্রজ্ঞাপনের কার্যকারিতা
আপাতত স্থগিত রাখার নির্দেশ দিয়েছে।
শুক্রবার (২৪ অক্টোবর) কক্সবাজার বিমানবন্দরের আন্তর্জাতিক বিমান উড্ডয়ন কমিটির সভাপতি গ্রুপ ক্যাপ্টেন মো. নুর-ই-আলম গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
রোববার (২৬ অক্টোবর) এ বিষয়ে চূড়ান্ত প্রজ্ঞাপন জারি করা হবে।
সূত্র
জানায়, অবকাঠামোগত প্রস্তুতি ও আন্তর্জাতিক ফ্লাইট
পরিচালনার প্রয়োজনীয় অনুমোদন প্রক্রিয়া সম্পন্ন না হওয়ায় এই
সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে বিমানবন্দরটির সম্প্রসারণ ও উন্নয়ন প্রকল্পের
কাজ চলমান রয়েছে।
উল্লেখ্য, ১২ অক্টোবর কক্সবাজার বিমানবন্দরকে আন্তর্জাতিক বিমানবন্দর হিসেবে ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করা হয়েছিল। যা কার্যকর হওয়ার কথা ছিল চলতি বছরের শেষ নাগাদ।