বিশেষ প্রতিনিধি, Akther Hossan Saddam।।
নতুন বন্যপ্রাণী সংরক্ষণ আইনে বন্যপ্রাণী হত্যার অপরাধে আর জামিনের সুযোগ থাকছে না বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।
রোববার রাজধানীতে অনুষ্ঠিত এক সেমিনারে তিনি এ তথ্য জানান। রিজওয়ানা হাসান বলেন, বন্যপ্রাণী নিধন ও পাচার দেশের জীববৈচিত্র্যের জন্য বড় হুমকি। তাই নতুন আইনে এ ধরনের অপরাধের ক্ষেত্রে শাস্তি আরও কঠোর করা হয়েছে এবং জামিনের সুযোগ বাদ দেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, আইনটির খসড়া বর্তমানে যাচাই-বাছাই পর্যায়ে রয়েছে। এতে বন্যপ্রাণী হত্যা, অবৈধ বাণিজ্য বা পাচারের সঙ্গে জড়িতদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হবে।
বন্যপ্রাণী কেবল প্রকৃতির নয়, মানুষের অস্তিত্বের সঙ্গেও ওতপ্রোতভাবে জড়িত। তাই এর সুরক্ষা নিশ্চিত করা রাষ্ট্র ও নাগরিক— উভয়ের দায়িত্ব।”