বিশেষ প্রতিনিধি, Akther Hossan Saddam।।
রাজধানীর ফার্মগেট এলাকায় মেট্রোরেলের বিয়ারিং প্যাড খুলে নিহত আবুল কালাম আজাদের মরদেহ গ্রামের বাড়ি শরীয়তপুরের নড়িয়ায় পৌঁছানোর পর জানাজা ও দাফন সম্পন্ন হয়েছে।
রবিবার (২৬ অক্টোবর) রাতেই মরদেহ গ্রামে পৌঁছালে স্বজন ও স্থানীয়দের কান্নায় বাতাস ভারী হয়ে ওঠে। পরে সোমবার সকালে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয় তাকে।
উল্লেখ্য, গত রোববার ফার্মগেট এলাকায় মেট্রোরেলের পিলার থেকে বিয়ারিং প্যাড পড়ে পথচারী আবুল কালাম আজাদের মৃত্যু হয়। এ ঘটনায় মেট্রোরেল কর্তৃপক্ষ তদন্ত কমিটি গঠন করেছে।