বিশেষ প্রতিনিধি, Akther Hossan Saddam।।
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, “আমরা শাপলা প্রতীক চেয়েছি, এবং এটি পাওয়াতে কোনো আইনগত বাধা নেই। শাপলা প্রতীক আদায় করে নিয়েই আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেব।”
সোমবার টাঙ্গাইল প্রেসক্লাবে দলীয় সমন্বয় সভা শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।
সারজিস আলম আরও বলেন, “শাপলা প্রতীক আমাদের দলের ঐতিহ্য ও আদর্শের প্রতীক। জনগণের সমর্থনে আমরা এই প্রতীকেই নির্বাচনে অংশ নিতে চাই। প্রয়োজনে আমরা আইনি পদক্ষেপও নেব।”
এর আগে নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ জানান, শাপলা প্রতীক দেওয়া সম্ভব নয় এবং তাদের জন্য বিকল্প প্রতীক নির্ধারণ করে গণবিজ্ঞপ্তি জারি করা হবে।