বিশেষ প্রতিনিধি, Akther Hossan Saddam।।
মানবপাচারকারীদের প্রলোভনে পড়ে ইউরোপে যাওয়ার চেষ্টা করার সময় লিবিয়ায় আটকা পড়া আরও ১৭৪ জন বাংলাদেশি দেশে ফিরেছেন। মঙ্গলবার লিবিয়ার রাজধানী ত্রিপলি থেকে বাংলাদেশ বিমানের বিশেষ ফ্লাইটে তারা ঢাকায় পৌঁছান।
আইওএম জানায়, এই বাংলাদেশিরা দীর্ঘদিন ধরে লিবিয়ার বিভিন্ন আটককেন্দ্রে বন্দি ছিলেন। পরবর্তীতে বাংলাদেশ সরকার ও আইওএম-এর সমন্বিত প্রচেষ্টায় তাদের দেশে ফেরার ব্যবস্থা করা হয়।
ফেরত আসা ব্যক্তিরা জানান, মানবপাচারকারীরা ইউরোপে পাঠানোর প্রতিশ্রুতি দিয়ে তাদের কাছ থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নেয়। পরে সুযোগ বুঝে মরুভূমি ও সমুদ্রপথে বিপজ্জনক যাত্রায় ঠেলে দেয়।
সরকার জানিয়েছে, মানবপাচার প্রতিরোধে অভিযান আরও জোরদার করা হবে এবং ফেরত আসা প্রত্যেককে পুনর্বাসনের ব্যবস্থা করা হবে।