বিশেষ প্রতিনিধি, Akther Hossan Saddam।।
রাজধানীর মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্প এলাকা থেকে শীর্ষ মাদক ব্যবসায়ী বুনিয়া সোহেলের বড় ভাই টুনটুনকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-২।
র্যাব জানায়, টুনটুন দীর্ঘদিন ধরে জেনেভা ক্যাম্পে মাদক কারবার নিয়ন্ত্রণ করছিলেন এবং এলাকায় বুনিয়া সোহেলের অন্যতম সহযোগী হিসেবে কাজ করতেন। তার কাছ থেকে বিপুল পরিমাণ মাদকদ্রব্য ও কয়েকটি অস্ত্র উদ্ধার করা হয়েছে।
টুনটুনের বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে। তাকে জিজ্ঞাসাবাদের মাধ্যমে মাদক চক্রের অন্যান্য সদস্যদেরও শনাক্ত করার চেষ্টা চলছে।