বিশেষ প্রতিনিধি, Akther Hossan Saddam।।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোকে ভোটকেন্দ্র স্থাপনের অবকাঠামো মেরামতের নির্দেশ দেওয়া হয়েছে। নির্দেশ অনুযায়ী, কাজগুলো আগামী ডিসেম্বর থেকে পরবর্তী বছরের জানুয়ারির মাঝামাঝি সময়ের মধ্যে সম্পন্ন করতে হবে।
বৃহস্পতিবার বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ এবং কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক শেষে এই কথা জানান নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ।
তিনি আরো বলেন, ভোটকেন্দ্রের সুষ্ঠু কার্যক্রম নিশ্চিত করতে প্রাথমিকভাবে ভবন সংস্কার, আসন ও আসবাবপত্রের ব্যবস্থা, বিদ্যুৎ ও পানি সংযোগসহ অন্যান্য সুবিধা মেরামত করা হবে।
এ বিষয়ে নির্বাচন কমিশন ও স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয় করে সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলো কাজের অগ্রগতি পর্যবেক্ষণ করবে।