বিশেষ প্রতিনিধি, Akther Hossan Saddam।।
রাজধানীর মোহাম্মদপুরের একটি ভবনে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের দুইটি ইউনিটের চেষ্টায় বৃহস্পতিবার (৩০ অক্টোবর) রাত পৌনে ১০টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।
বৃহস্পতিবার রাতে ৯টার দিকে এই অগ্নিকাণ্ড ঘটে।আগুনের সূত্রপাতের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানিয়েছেন, আগুন নিয়ন্ত্রণে আসার পর ভবনটি তল্লাশি করা হচ্ছে, যাতে কেউ আটকা পড়ে আছে কি না তা নিশ্চিত হওয়া যায়।