বিশেষ প্রতিনিধি, Akther Hossan Saddam।।
তত্ত্বাবধায়ক
সরকার ব্যবস্থা পুনর্বহালের দাবিতে করা আপিলের শুনানি আগামী মঙ্গলবার (৪ নভেম্বর)
পর্যন্ত মুলতবি করেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।
রোববার
সকালে প্রধান বিচারপতি
ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন সাত বিচারপতির বেঞ্চে বিএনপির পক্ষে শুনানি করেন সিনিয়র আইনজীবী জয়নুল আবেদীন।
আদালত
সূত্রে জানা যায়, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার বৈধতা সংক্রান্ত মামলার রায় পুনর্বিবেচনার (রিভিউ) আবেদন নিয়ে আপিল বিভাগে শুনানি চলছিল। আবেদনকারীদের দাবি, নির্বাচনে সুষ্ঠুতা ও জনগণের আস্থা
ফিরিয়ে আনতে সংবিধানে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহাল জরুরি।
অন্যদিকে
রাষ্ট্রপক্ষের আইনজীবীরা বলেন, সংবিধানে এই ব্যবস্থা বিলুপ্ত
হওয়ায় তা পুনর্বহালের কোনো
সাংবিধানিক সুযোগ নেই।
আগামী মঙ্গলবার এ মামলার পরবর্তী শুনানি হবে বলে আদালত জানিয়েছে।