বিশেষ প্রতিনিধি, Akther Hossan Saddam।।
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কক্সবাজার-১ আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক প্রতিমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
দলীয় সূত্রে জানা গেছে, বিএনপির কেন্দ্রীয় মনোনয়ন বোর্ড তাকে এ আসনে চূড়ান্ত প্রার্থী হিসেবে ঘোষণা দিয়েছে। তিনি দীর্ঘদিন ধরে কক্সবাজার অঞ্চলে দলের রাজনীতিতে সক্রিয় রয়েছেন এবং তৃণমূল পর্যায়ে তার শক্ত জনভিত্তি রয়েছে।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, সালাহউদ্দিন আহমদের প্রার্থী হওয়ায় কক্সবাজার-১ আসনে উত্তাপ ছড়ানো প্রতিদ্বন্দ্বিতার সম্ভাবনা তৈরি হয়েছে। তিনি ইতোমধ্যে নির্বাচনী এলাকায় গণসংযোগ শুরু করেছেন।