বিশেষ প্রতিনিধি, Akther Hossan Saddam।।
আসন্ন জাতীয় নির্বাচনকে ‘অন্তর্ভুক্তিমূলক ও বিশ্বাসযোগ্য নয়’ উল্লেখ করে জাতিসংঘের কাছে সহযোগিতা স্থগিতের আহ্বান জানিয়েছে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ। তবে এ বিষয়ে উদ্বেগ নেই বলে জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।
বৃহস্পতিবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তৌহিদ হোসেন এ কথা বলেন
জাতিসংঘ মহাসচিবের কাছে পাঠানো এক চিঠিতে আওয়ামী লীগ দাবি করেছে, বাংলাদেশের আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন জনগণের অংশগ্রহণ ছাড়া অনুষ্ঠিত হচ্ছে এবং এতে আন্তর্জাতিক মানদণ্ড রক্ষা করা হয়নি। দলটি জাতিসংঘকে অনুরোধ করেছে, যেন তারা এই প্রক্রিয়ায় কোনো সহযোগিতা বা কারিগরি সহায়তা না দেয়।
এ প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বলেন,
“জাতিসংঘ একটি স্বাধীন প্রতিষ্ঠান। তারা নিজের নীতির ভিত্তিতেই সিদ্ধান্ত নেয়। বাংলাদেশ সরকার এ বিষয়ে উদ্বিগ্ন নয়।”
তিনি আরও বলেন,
“নির্বাচন কমিশন স্বাধীনভাবে কাজ করছে। অন্তর্বর্তী সরকার কেবল নির্বাচনকে অবাধ ও শান্তিপূর্ণ করতে সহায়ক ভূমিকা পালন করছে।”