বিশেষ প্রতিনিধি, Akther Hossan Saddam।।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ডিসেম্বরের প্রথম সপ্তাহেই দেশে ফিরবেন বলে জানিয়েছেন দলের নির্বাহী কমিটির সদস্য ফজলে এলাহী। তিনি বলেন, বিএনপির নেতাকর্মীরা দীর্ঘদিন ধরে যেভাবে তারেক রহমানের প্রত্যাবর্তনের অপেক্ষায় ছিলেন, সেই প্রতীক্ষার অবসান ঘটতে যাচ্ছে শিগগিরই।
সম্প্রতি এক গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এ তথ্য জানান। ফজলে এলাহী বলেন, “তারেক রহমান দেশে ফিরলে আন্দোলন নতুন গতি পাবে। দেশনেত্রী খালেদা জিয়ার মুক্তি ও গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াই তখন নতুন মাত্রা পাবে।”
তবে বিএনপির কেন্দ্রীয় দপ্তর থেকে এখনো আনুষ্ঠানিকভাবে তারেক রহমানের দেশে ফেরার বিষয়ে কোনো ঘোষণা দেওয়া হয়নি।