বিশেষ প্রতিনিধি, Akther Hossan Saddam।।
গত ২৪ ঘণ্টায় রাজধানীর বিভিন্ন এলাকায় আলাদা অভিযানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের ২৫ নেতাকর্মীকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
রোববার ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য জানান।
তিনি জানান, সম্প্রতি সংগঠনের কয়েকজন সক্রিয় সদস্য গোপনে দলীয় কার্যক্রম পুনরায় চালুর চেষ্টা করছিলেন— এমন তথ্যের ভিত্তিতে রাজধানীর মিরপুর, মতিঝিল, ওয়ারী, উত্তরা তেজগাঁও, লালবাগ এবং গুলশান থেকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারদের কাছ থেকে উদ্ধার
ডিবি জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা সংগঠনের নিষিদ্ধ কার্যক্রম পুনরায় সক্রিয় করার পরিকল্পনা স্বীকার করেছেন।
ডিবি সূত্রে আরও জানা যায়, আইনশৃঙ্খলা রক্ষায় ও নাশকতা প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।