বিশেষ প্রতিনিধি, Akther Hossan Saddam।।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদের অনুরোধে, আমজনতা পার্টির সদস্য সচিব তারেক রহমান ১৩৪ ঘণ্টা অনশন করার পর তা ভেঙেছেন। অনশন ভাঙার পর তাকে অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নেওয়া হয়।
রোববার (০৯ নভেম্বর) শারীরিক অবস্থা খারাপ হওয়ায় তাকে হাসপাতালে নেয়া হয়েছে।
নিজ দলের নিবন্ধনের দাবিতে মঙ্গলবার থেকে আগারগাঁওয়ের নির্বাচন ভবনের সামনে ‘আমরণ অনশনে’ বসেন তারেক রহমান।
সালাহউদ্দিন আহমদ জানিয়েছেন,
“স্বাস্থ্যগত কারণে তারেক রহমানকে অনশন ভাঙতে অনুরোধ করা হয়েছে। আমরা আশা করি তিনি দ্রুত সুস্থ হয়ে স্বাভাবিক দায়িত্ব পালন শুরু করবেন।”
সালাহউদ্দিন আহমদ বলেন, জুলাই অভ্যুত্থানসহ বিভিন্ন ইস্যুতে ভূমিকা রেখেছেন তারেক।
এসময় আমজনতার পার্টির নিবন্ধনের বিষয়টি সহানুভূতির সাথে পুনর্বিবেচনা করতে নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানান তিনি।
ডাক্তারদের তথ্যমতে তাকে পর্যাপ্ত চিকিৎসা ও পর্যবেক্ষণে রাখা হয়েছে। তার শারীরিক অবস্থা স্থিতিশীল, তবে পর্যবেক্ষণ চালানো হচ্ছে।