বিশেষ প্রতিনিধি, Akther Hossan Saddam।।
রাজধানীর সূত্রাপুর এলাকায়
মালঞ্চ পরিবহনের একটি বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১১ নভেম্বর) সন্ধ্যা
৬টার দিকে এ
ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা রাফি আল ফারুক এ তথ্য জানান। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
প্রাথমিকভাবে
জানা গেছে, বাসটি চলন্ত অবস্থায় থাকাকালীন কোনো অজ্ঞাত ব্যক্তি বাসে আগুন ধরিয়ে দেয়। এ সময় যাত্রীদের
মধ্যে আতঙ্ক দেখা দেয়, তবে দ্রুত স্থানীয়রা সহায়তায় এগিয়ে আসে।
আগুন
নিয়ন্ত্রণে আনার পাশাপাশি ঘটনার তদন্ত শুরু করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
পুলিশ
জানায়, যাত্রীদের নিরাপদে নামিয়ে আনা হয়েছে এবং কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে বাসে উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতি হয়েছে।