বিশেষ প্রতিনিধি, Akther Hossan Saddam।।
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম
নাসির উদ্দিন বলেছেন, আসন্ন জাতীয় নির্বাচনকে সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্যভাবে আয়োজনের
জন্য নির্বাচন কমিশন জাতি ও জনগণের কাছে
সম্পূর্ণভাবে প্রতিশ্রুতিবদ্ধ।
তিনি
বলেন, “কমিশন কারো পক্ষে কাজ করে না। আমরা বিবেক, দেশের প্রচলিত আইন, বিধি ও বিধান অনুযায়ী নির্বাচন আয়োজন করবো।”
সিইসি
আরও উল্লেখ করেন, ভোটারদের নিরাপত্তা, স্বচ্ছ ভোটগ্রহণ ব্যবস্থা এবং রাজনৈতিক দলগুলোর জন্য সমান সুযোগ নিশ্চিত করা কমিশনের প্রধান দায়িত্ব। এজন্য প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী এবং নির্বাচন–সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে
সমন্বয় করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে।
নির্বাচন-প্রক্রিয়ার স্বচ্ছতা বৃদ্ধির লক্ষ্যে কমিশন পর্যায়ক্রমে প্রশিক্ষণ দিচ্ছে নির্বাচন অফিসার ও ভোটকেন্দ্র পর্যায়ের
কর্মকর্তাদের; একই সঙ্গে পরিদর্শন, মনিটরিং ও অডিট ব্যবস্থা
জোরদার করা হবে।
নিরাপত্তা ও আইনশৃঙ্খলা সংক্রান্ত
বিষয়ে সিইসি বলেছেন, নির্বাচন কমিশন প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর
সঙ্গে সমন্বয় করে ভোটগ্রহণের দিন ও এর আগে
শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে কার্যকরি পদক্ষেপ নেবে। বিশেষ করে প্রত্যেক ভোটকেন্দ্রের নিরাপত্তা, ভোটরতদের সুরক্ষা সুনিশ্চিত করার নির্দেশ দেওয়া হয়েছে।
তিনি
আশা প্রকাশ করেন, সব রাজনৈতিক দল
নির্বাচন প্রক্রিয়ায় অংশ নিয়ে গণতান্ত্রিক ধারাকে আরও শক্তিশালী করবে এবং জনগণের ভোটাধিকার নিশ্চিতে সহায়তা করবে।