বিশেষ প্রতিনিধি, Akther Hossan Saddam।।
রাজধানীর মোহাম্মদপুর এলাকায় নাশকতা পরিকল্পনার অভিযোগে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) মো. ফেরদৌস ওরফে বারেক ওরফে ভাতিজা নামে এক ব্যক্তিকে আটক করেছে।
রোববার (১৬ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে বছিলা গার্ডেন সিটি এলাকার আরব মিশন পাবলিক স্কুলের সামনে থেকে তাকে আটক করা হয়।
এ সময় তার কাছ থেকে পেট্রোল বোমা সহ অন্যান্য জিনিস জব্দ করা হয় ।
র্যাব সূত্রে জানা গেছে, অভিযান চলাকালীন তার কাছ থেকে নাশকতার সঙ্গে সম্পর্কিত প্রমাণাবলি উদ্ধার করা হয়েছে। আটক ব্যক্তি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ডাকা লকডাউনকে কেন্দ্র করে রাজধানীতে অস্থিতিশীলতা সৃষ্টি ও জননিরাপত্তা বিঘ্নিত করার উদ্দেশ্যে নাশকতা পরিকল্পনা করছিলেন। এ উদ্দেশ্যে তারা ওই এলাকায় সমবেত হওয়ার চেষ্টা করছিল।
র্যাবের কর্মকর্তা জানান, “তদন্ত চলমান রয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদের মাধ্যমে বিস্তারিত তথ্য উদ্ঘাটন করা হবে এবং প্রয়োজনে আইনি ব্যবস্থা নেওয়া হবে।”
নিরাপত্তা বাহিনী জানিয়েছে, রাজধানীতে এ ধরনের নাশকতার সম্ভাবনা প্রতিরোধে তাদের নজরদারি ও টহল চলমান রয়েছে।